মানিকগঞ্জে বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিস্পত্তির জন্য পাইলট প্রকল্প বিষয়ক কর্মশালা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে বালাইনাশকের খালি বোতল এবং প্যাকের্জি এর নিরাপদ নিস্পত্তির জন্য মানিকগঞ্জের সাটুরিয়ায় মিনি পাইলট প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার অডিটরিয়ামে এ উপলক্ষে প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ এফএও প্রতিনিধি জিয়াকুন শি, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবশে অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বালাইনাশক খালি বোতল ও প্যাকেজিং এর নিরাপদ নিস্পত্তি সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করা হবে। এই বোতল খালি বোতল ও প্যাকেজিং এক বছরে সর্বোচ্চ পাঁচ মেট্রিক টন পর্যন্ত বিপজ্জনক বালাইনাশক প্যাকেজিং বর্জ্য সংগ্রহ এবং এর পরিবেশবন্ধব নিসস্পত্তি লক্ষ নিয়ে এই উদ্যোগটি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। যা ভূগর্ভস্থ পানির দূষণ রোধ, বন্যপ্রাণী রক্ষা, বায়ু দূষণ হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বাস্ততন্ত্রের ভারসাম্য রক্ষা করে স্বাস্থ্য, পরিবার এবং ফসল রক্ষা করবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত