ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে ব্রি. জে. আমান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ৪:৪৭

দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগের মাধ্যমে দেশকে সম্মানিত করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামান্য অবদান রেখেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর উপ-মহা পরিচালক ড. মো. সাইফুর রহমান।  

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি বিজিবি;র সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, মানিকছড়ি আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাজেদুর রহমান কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আম্মার হোসেন ও খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।     

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’