ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন পার্বত্য উপদেষ্টা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৫-২-২০২৫ বিকাল ৫:৩

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।  

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, টয়লেট চেয়ার ও ওয়াকার বিতরণ করেন তিনি।  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় ৪০ জন হুইল চেয়ার, ২ জন ট্রাই-সাইকেল, ২ জন টয়লেট চেয়ার এবং ১ জন ওয়াকার গ্রহণ করেন।  এর আগে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান।  পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন এবং জেলা সদরের কমলছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’