টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গণমাধ্যমকর্মীকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাংকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীকে নির্যাতনকারী ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবি করা হয়।
লিখিত বক্তব্যে গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাং জানান, গত ১৮ আগস্ট মধুপুর উপজেলার জলছত্র হাওদা বিলে দুজন কিশোরের লাশ সংক্রান্ত খবর পেয়ে তিনি সেখানে যান। তাকে দেখামাত্র মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম পূর্বশত্রুতার জের ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য আবুল হোসেন, প্রবীর বর্মণসহ কয়েকজন তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে চেয়ারম্যান নিজেই লাঠি দিয়ে বেধড়ক পেটুনি দেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রিন্স এডওয়ার্ড মাংসাং কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি নির্যাতনের শিকার হলেও থানায় নেয়ার পর পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেনি। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি চিকিৎসা নেন। ওই ঘটনার বিচার চেয়ে মধুপুর থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে টাঙ্গাইল এসে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। তিনি নির্যাতনের কারণে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত সাংবাদিক প্রিন্স এডওয়ার্ড মাংসাং। এ সময় উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশন (আজিয়া) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শ্যামল মানখিন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি লিংকন দিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার সভাপতি ইব্রীয় মানখিন, আদিবাসী ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল চাম্বুগং, বাঙ্গালী আদিবাসী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মি. রানা শর্মা, মধুপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানী মারাক, ৯নং অরনখোলা যুবলীগের সভাপতি রাজীব ম্রং, বাগাছাস মধুপুর উপজেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ সিমসাং টিটু, থিওফিল মাজি, সাবেক সহ-সভাপতি বিজয় হাজং, গাসু মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিমালয় চিরান, বাঙ্গালী আদিবাসী ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম, আদিবাসী ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিলটন দফো ও জিএসএফ মধুপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সত্যজিৎ নকরেক।
এমএসএম / জামান
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন
মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ
হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে
বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি
বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া