ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১১:১৮

গত সপ্তাহে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র পর্যায়ে বাংলাদেশ আজই প্রথম আরব আমিরাতের বিপক্ষে খেলবে। 
ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল গতকাল ভোরে দুবাই পৌছান। খানিকটা বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যায় অনুশীলন করতে হয়েছে আফিদাদের। মধ্যপ্রাচ্য গরম হলেও দুবাইয়ে এখন শীতল আবহাওয়া। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক, ‘বাংলাদেশেও শীত ছিল। এখানে একটু ঠান্ডা সমস্যা হলেও সমস্যা হবে না।’
বাংলাদেশ এএফসির বয়সভিত্তিক আসরগুলোতে আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে বিগত সময়ে। সিনিয়র দলের মুখোমুখিতে জয় খুব সহজ হবে না সেটা অনুধাবন করছেন বৃটিশ কোচ পিটার বাটলার, ‘আরব আমিরাতের নারী দল লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের দলে অনেক খেলোয়াড় নতুন কিন্তু তারা প্রতিশ্রুতিশীল।’ 
ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামবে। নিয়মিত অধিনায়ক সাবিনাসহ সিনিয়র ১৮ জন ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। সর্বশেষ সাফের দল থেকে ৮ জন আছেন ২৩ সদস্যের নতুন স্কোয়াডে। এই ৮ জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফঈদা খন্দকার। বাকি ১৫ জনই অনূর্ধ্ব-২০ দলের। যাদের মধ্যে ৯ ফুটবলারের আন্তর্জাতিক অঙ্গনে কোনও অভিজ্ঞতা নেই।বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩২ আর আমিরাত ১১৬।
বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল সন্ধ্যায় দুবাইয়ে অনুশীলনেও শৃঙ্খলার বুলি আওড়িয়েছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও বাফুফে এই সফরে কোনো অভিজ্ঞ ম্যানেজার দেয়নি। কোচিং স্টাফের একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। বিদেশ সফরের জন্য সরকারের অনুমতি আদেশে অবশ্য তার পদবী সহকারী কোচ। 

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা