ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু, আহত ৫


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:৬

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মুস্তাফিজুর রহমান মাহফুজ (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরও ৫ জন আহত হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার সময় সদরপুর বালিয়াহাটি সড়কে মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে। সে সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াহাটি থেকে সদরপুর গামী একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহিলা কলেজের সামনে রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। এতে মাহফুজ সহ আরো ৫ জন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন