ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:২৯

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমালোচনা যেন থামছেই না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচেই বাজে খেলায় হার, এরপরেই সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন। মুশফিকুর রহিম বা মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনা হয়েছে তা নিয়ে চলছে চর্চা। দীনেশ কার্তিক বা ওয়াসিম জাফররা সমালোচনায় মুখর। 

সেই তালিকায় আছে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের নামটাও। মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সমালোচনা করতে গিয়ে সরাসরিই বলে বসলেন, তাকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। ব্যাট হাতে ভরসার জায়গা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড ম্যাচে ১৪ বলে করেছিলেন মোটে ৪ রান। মিচেল ব্রেসওয়েলকে উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন উইল ও রুর্কের হাতে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানি গণমাধ্যমে আলাপকালে বাংলাদেশকে ‘দুর্ভাগা’ বলতেও আপত্তি জানিয়েছেন ওয়াসিম আকরাম। গত সোমবারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

মুশফিক এবং মাহমুদউল্লাহকে লাল বলের অর্থাৎ টেস্ট বলের দিকেই মনোযোগী হওয়ার কথা জানালেন ওয়াসিম আকরাম। সাদা বলের ক্রিকেটে তরুণদেরই দেখতে চান তিনি। 

‘এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে, তবে লাল বলে খেলাও। সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা।’ 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা