ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়া ভূমি অফিসের নায়েব ইউনুসের ঘুষ বাণিজ্য


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:১৯

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ইউনুসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তিনি আর্থিক সুবিধা নিয়ে জমি সংক্রান্ত যেকোনো কাজ দ্রুত সম্পন্ন করেন, কিন্তু ঘুষ না দিলে বছরের পর বছর ফাইল আটকে রাখেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভূমি জালিয়াতির অভিযোগ সবচেয়ে আলোচিত একটি ঘটনায়, সামুকখোলা মৌজার ৫ শতক জমির মিউটেশন ৭ লক্ষ টাকার বিনিময়ে ৯ শতক করে দেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, নোয়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় নায়েব ইউনুস এ অনিয়ম করেন। জমিটির প্রকৃত মালিক আব্দুল মান্নান সরদারের দলিল নম্বর ১১৫৮/২০১০, কিন্তু ঘুষের বিনিময়ে ভুয়া দলিল (নম্বর ৬২/২৫, রেজিস্ট্রি তারিখ ০৩/০১/২০২৫) ব্যবহার করে মিউটেশন সম্পন্ন করা হয়।

ঘুষ ছাড়া হয় না কোনো কাজ শামুকখোলা মৌজার ৪৯৬ নম্বর আর এস খতিয়ানের জমির মালিক রিপন খন্দকার জানান, বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির মিউটেশন করতে গিয়ে নায়েব ইউনুসের কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হন। পরে আরও ৭ হাজার টাকা নেওয়া হলেও এক বছর পার হলেও মিউটেশনের কাজ শেষ হয়নি।

এছাড়া, মাধবাটি মৌজার শহীদ বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস অভিযোগ করেন, এক বছর আগে নায়েব ইউনুসকে ২৫ হাজার টাকা দেওয়ার পরও তার দাখিলা এখনো হয়নি। বারবার তাগাদা দিলেও শুধুই আশ্বাস দেওয়া হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নায়েব ইউনুস ঘুষের মাধ্যমে অনিয়ম করে আসছেন। টাকা দিলে অবৈধভাবে মিউটেশন, নামজারি, দাখিলা ইত্যাদি সম্পন্ন করেন, আর টাকা না দিলে ন্যায্য কাজও আটকে রাখেন। তার বিরুদ্ধে গণস্বাক্ষরসংবলিত অভিযোগপত্র জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে।

এই বিষয়ে নায়েব ইউনুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

প্রশাসনের প্রতি আহ্বান ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রশাসনে নায়েব ইউনুসের প্রভাব এতটাই বেশি যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ জমি নিয়ে চরম বিপদে পড়বে। দুর্নীতি আরও বাড়বে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা নায়েব ইউনুসের বিরুদ্ধে দ্রুত বদলি ও তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪