নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি শরীফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী শাহ আলম।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কাজী শামসুল আলম। উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন হাজারী ও সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহমানের সঞ্চালনায় ইফতার সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্ঠা ও সমাজ সেবক শাহজাহান খন্দকার, মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি, সমাজ কল্যাণ উপদেষ্ঠা ও দলিল লিখক মাওলানা ইয়াছিন মজুমদার , যুবদল নেতা ইলিয়াস ভূঁইয়া, লুৎফুর রহমান খন্দকার, সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, সমাজ কল্যাণ পরিষদ সহ সভাপতি আবু বকর, সদস্য হাফেজ ইব্রাহিম, তাজুল ইসলাম হাজারী, সাব্বির হোসেন, ইব্রাহিম ও মোহাম্মদ উল্লাহ আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উত্তর মাহিনী ছাত্র ফোরামের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে মাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied