তাড়াশে ক্লাইমেট এ্যাকশন ক্লিনিক উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে ক্লাইমেট এ্যাকশন ক্লিনিক (সিএসি) উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র প্রশিক্ষণ কেন্দ্রে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ করিম বকস্রে সভাপতিত্বে ক্লাইমেট এ্যাকশন ক্লিনিক (সিএসি) উদ্বোধন করা হয়। পারটেসিপেটরী এ্যাকশন ফর রেজিলেন্স,্ এডাটেশন এন্ড নেচার বেজড সলিউসন ইন গাং - ব্রহ্মপুত্র -মেঘনা প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’এর আয়োজনে ও প্রজ্ঞা সলুউশনস বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে এ উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহীন আলী সরদার,সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার সোহানুর রহমান ও বিপিএস’র উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম পলাশ। এই সিএসি’র মাধ্যমে কৃষকদের সরকারী প্রকল্প,আবহাওয়ার পূর্বাভাস,ফসলেল সুরক্ষা,মৃত্তিকা পরিক্ষা,ফসল সম্পর্কিত উপদেশ,উন্নত কৃষিজাত প্রযুক্তি,জলবাযূসুলভ কৃষি তথ্য প্রদান,নারী কৃষকদের জন্য বিশেষ জলবায়ু অনুকুলে আধুনিক কৃষি এবং অন্যান্য জীবিকার বিশেষ উপদেষ্টা পরিষেবা ও দুর্যোগ প্রস্ততি এবং প্রশমন উন্নত করার জন্য প্রশিক্ষণ সম্প্রদায় এবং পরামর্শ সেবা প্রদান নিশ্চিতকরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ ও তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাস,সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু,আনন্দ টেলিভিশনের চলনবিল প্রতিনিধি মোঃ সোহেল রানা সোহাগ, চ্যানেল এস’র প্রতিনিধি সুজন মাহমুদ। এছাড়াও বিপিএস’র সমন্বয়কারী ও প্রকল্পের ফিল্ড অফিসার সাংবাদিক মোঃ মহসীন আলী, হিসাব রক্ষক ও সহকারী ফিল্ড অফিসার মোঃ আলামিন সরকার,সিএসি মোছাঃ মমতাজ খাতুন,সেন্ট্রাল সিআরসি মোঃ নুরুল ইসলাম, নার্গিস খাতুন, সিআরসিগন ও ফারমারবৃন্দ।
এমএসএম / এমএসএম
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ