ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ইংল্যান্ডের বিদায়, ‘বি’ গ্রুপে সমীকরণ জটিলতা তুঙ্গে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১১:৫

আফগানিস্তান এবং ইংল্যান্ড, দুই দলের জন্যেই ম্যাচটা ছিল ডু অর ডাই। আফগানিস্তান সেই লড়াইটা জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে। জো রুটের সেঞ্চুরি কিংবা জেমি ওভারটনের ব্যাটে চড়ে ৪৮ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল ইংলিশরা। তবে শেষ দুই ওভারে বদলে যায় চিত্রপট। শেষদিকে বাউন্ডারি বের করতে না পেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই গুডবাই জানাল ইংল্যান্ড। 
ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে ‘এ’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণ। কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর। যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। 
ইংল্যান্ডের আগেই বিদায় ঘটে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই। তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে। ৩ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের। 
একই কথা অস্ট্রেলিয়ার জন্যেও প্রযোজ্য। অজিরা যদি হেরে যায়, তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে। আর আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিফাইনালে। তাদের জন্য অস্ট্রেলিয়া ম্যাচটি আরেক নকআউট ম্যাচ। 
তবে কোন ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার। আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য। 

 

 

Aminur / Aminur

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা