ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টায় জিডি : সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ২:৩৭

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হয়ে জানমালের ক্ষতি হতে পারে আশংকায় তিনি এই জিডি করেন। যার নং ১৫২৩। জিডি সুত্রে জানা গেছে, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তিন জন দুর্বিত্ত তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। এসময় তিনি মোটরসাইকেল ফেলে দিয়ে মাটিতে পরে যায়। ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 
এ ঘটনায়, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরি সভায় তিনি বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশ করায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত থাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে বলে মনে করছি।
উক্ত জরুরী সভায় অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জরুরী আলোচনা সভায় ইউনিটির সভাপতির উপর এমন নেক্কারজন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু।
সদস্য আনোয়ারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান, কাজী সোহাগ প্রমুখ। 
 
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত