ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রিয়াল শিবিরে বড় দুঃসংবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১১:২৬

সাম্প্রতিক সময়ে চোটই যেন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের। মৌসুমের শেষ দিকে এসে আরো একবার বড় ধাক্কা খেলো কার্লো আনচেলত্তির দল। এবার চোটে পড়েছেন দানি সোবাইয়োস। লম্বা সময়ের জন্য এই মিড ফিল্ডারকে হারাল রিয়াল। 

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সোবাইয়োস। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন ২৮ বছর বয়সী স্প্যানিশ এই মিড ফিল্ডার।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পান সোবাইয়োস। সেই ম্যাচের পুরোটাই খেলেছিলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ম্যাচ শেষে তার টেস্ট করানো হয়। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ে চোট পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন সোবাইয়োস। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে পাচ্ছেন না আনচেলত্তি।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচ মাঠে নামবে রিয়াল। লা লিগার এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

এমএসএম / এমএসএম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

‘বড় ম্যাচে কিছু করতে পারে না’, ব্যালনজয়ী কেইনকে নিয়ে সাবেক ফরাসি তারকা