ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

৬.১ মাত্রার ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১১:২৮

হিমালয় অঞ্চলের দেশ নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। 

শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। 

রাত ৩টার কিছু পরে দেশের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে। পঞ্চগড় থেকে জেলা প্রতিনিধি এসকে দোয়েল জানিয়েছেন সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে।  

পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, নেপালে ভোররাত ২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ও কেঁপেছে। তবে এখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি ছিল মাঝারি। এর উৎপত্তিস্থল হতে দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার।
 
আব্দুল মজিদ, বাদশা, রাজুসহ  স্থানীয় কয়েকজন জানান, রাতে ভূমিকম্প হয়েছে টের পেয়েছি। বিশেষ করে পঞ্চগড় নেপালের নিকটবর্তী অঞ্চল হওয়ায় আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে এ অঞ্চলটিও। 

তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। যার কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

নেপালে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে পাঁচ সেকেন্ড স্থায়ী এই কম্পন জেলার বিভিন্ন স্থানে অনুভূত হয়। তবে এ জেলায় ভূকম্পন মাপার যন্ত্র না থাকায় এর মাত্রা জানা যায়নি।

ঠাকুারগাঁও শহরের কয়েকজন বাসিন্দা জানায়, রাত ৩টা ৮ মিনিটে মাটি কেঁপে ওঠে। অনেকে আতঙ্কে ঘরের ভেতর থেকে বাইরে চলে আসেন। কম্পনটি ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, জেলার কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা জানা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে