ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বাসের ধাক্কায় চাকায় পিষ্ট য়ে চাচা-ভাতিজি নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ১২:৫৮

লালমনিরহাটের আদিতমারীতে নাবিলা বাসের -সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজি নিহত হয়েছে।

শুক্রবার(২৮) ফেব্রুয়ারী সকাল সাড়ে নয়টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ভাতিজি খাদিজাতুল কোবরাকে(২৬) চাকুরির পরিক্ষায় অংশগ্রহণ করানোর জন্য চাচা রমজান আলী(৪৫) লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিহত মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজি জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে চাকুরির পরিক্ষায় অংশগ্রহন করাতে কালীগঞ্জ থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। মোটরসাইকেলটি আদিতমারীর স্বর্ণামতি
 ব্রীজ এলাকায় পৌছালো বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নাবিলা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় ভাতিজি খাদিজাও। পরে স্বর্ণামতি ব্রীজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগীরা পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক দূর্ঘটনায় নিহত ও দীর্ঘ যানজটের খবরে ঘটনাস্থলে আসেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। তিনি বলেন, এ সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়। স্থানীয়দের দাবির পেক্ষতি সড়কে স্প্রীড ব্রেকার নির্মানের প্রতিশ্রতি দেয় তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত