ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ৩:৩২
সিরাজগঞ্জের তাড়াশে উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ভোর থেকেই জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা পৌর শহরের দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে সমেবেত হন। এর পর সকাল ১০ টায় জাতীয়তাবাদি মৎস্যজীবি দলের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী মৎস্য দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীর অংশ গ্রহনে সমাবেশটি উৎসবমূখর হয়ে ওঠে। জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সহ-সভাপতি অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র, যুব দলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ।
শেষে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানের সুস্থ্য শরীরে দেশে ফিরে আসার কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার