ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৫১

পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চার রেস্টুরেন্ট মালিককে ৭০ হাজার এবং এক বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদের সহায়তায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ।

এ সময় স্টার রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, ভোজন বাড়ি রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, হাজী বিরিয়ানীর মালিককে ১৫ হাজার টাকা, প্রিন্স হোটেলের মালিককে ১৫ হাজার টাকা এবং ফাইভ স্টার বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম হোসেন উপস্থিত ছিলেন। 

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এসব রেস্টুরেন্টের মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত