ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবী মামলার প্রধান আসামীর


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৪৮

জয়পুরহাটের আক্কেলপুরে দুই ইন্টারনেট ব্যবসায়ীর দ্বন্দ্বে মারপিটের ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা হয়। ওই মামলায় প্র আসামী নেট ব্যবসায়ী নুরনবী ইসলাম সাদ্দাম শুক্রবার ঘটনাস্থলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবী করছেন। এসময় উপস্থিত ছিলেন একই মামলার চার নাম্বার আসামী আবু কালামসহ স্থানীয়রা। মারপিটের ঘটনাটি গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকুরডারিয়া গ্রামে ঘটেছিল। ওই ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ উভয় পক্ষের সাতজন আহত হয়েছিল। 

মারপিটের ঘটনায় মামলার প্রধান আসামী ইন্টারনেট ব্যবসায়ী নুরনবী ইসলাম সাদ্দাম শুক্রবার দুপুরে ঘটনাস্থলেই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তিলকপুর নেটওয়ার্কের মালিক বেলাল হোসেনের কাছ থেকে চুক্তিতে ব্যান্ডউইথ নিয়ে আমি ব্যবসা পরিচালনা করে আসছিলাম। সে আমার ব্যবসার অর্ধেক এবং পরে সম্পূর্ণ মালিকানা দাবি করে। এতে আমি রাজি না হলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি এলাকায় একটি ফুটবল টুর্ণামেন্টে ফ্রি ইন্টারনেট সংযোগের ঘোষনা দিলে বেলাল আবারও তার বিরোধীতা করে। এই ঘটনার জের ধরে বেলাল হোসেন আমার সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে গ্রাহকের চাপে সেবা নিশ্চিতে রাজশাহী থেকে অন্য একটি কোম্পানীর ইন্টারনেট সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলাম। আগে বেলালের তার থেকে সংযোগ নিলেও পরে আমি নিজস্ব তার কিনে সংযোগ সরবরাহ করতে থাকি। এরপর থেকে বেলাল আমাকে ব্যবসা বন্ধ ও মামলার হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) উভয়ের মধ্যে বসার কথা ছিল। ওই দিন বসার আগেই সে এসে আমাকে হুমকি ধামকি দিয়ে আমার গলা চেপে ধরে। এঘটনায় পরে আমার অনুপস্থিতিতে চন্দনদিঘী বাজারে গ্রাম বাসিদের নিয়ে একটি সালিস হয়। সেখানে কোন সমাধান না হওয়াই বেলালসহ তার লোকজন ফেরার পথে পাকুরডারিয়া তিন মাথা মোড়ে এসে আবু কালামের দোকানে ক্যারম খেলা অবস্থায় মুমিনুল নামের এক ছেলে সড়কে ফেলে মারপিট করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তারা তিনটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। এতে রায়কালী ইউনিয়ন ছাত্র দলের সারধারণ সম্পাদক রাজু আহম্মেদ আহত হয়। তারপরও আমার নামে তারা মিথ্যা মামলা করেছে। বর্তমানে আমার ৭০ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি সমাধান করে সংযোগ দ্রুত চালু করতে হবে।
এ বিষয়ে বেলাল হোসেন বলেন, চন্দনদিঘী বাজারের সালিস থেকে ফেরার পথে পারিকল্পিতভাবে তারা আমাদের উপর হামলা করেছে। এতে আমার ভাই তিলকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক বিশালসহ আমাদের ছয় জন আহত হয়েছে। এ ঘটনায় আমার ভাই বাদি হয়ে থানায় মামলা করেছে। আমি কোন সময় ব্যবসার মালিকানা দাবি করিনি। ঘটনার সময় সাদ্দাম উপস্থিত না থাকলেও হামলা তার নের্তৃত্বে হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মারপিটের ঘটনায় বেলালের ভাই ওয়াজকুরুন বাদি হয়ে থানায় মামলা করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত