ভোলায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে ডাকাতির সরঞ্জাম ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই সময় স্থানীয়রা মো. হামিদ (২৫) নামে এক ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে সোফর্দ করেন। আটক যুবক উপজেলার হাসাননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাসাননগর ইউনিয়নের সুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত ২-৩ দিন পূর্বে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে জেলেদের মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে মঙ্গলবার ওই ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও হামিদ নামে এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশে হাতে সোপর্দ করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আহত অবস্থায় হামিদ নামে এক ব্যক্তিকে আটক করি। সে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।। সে ডাকাত কি-না তদন্তসাপেক্ষে জানতে পারব।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান