ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ার গোসাইরচর খানকায়ে আহমাদিয়া জৌনপুরী এর উদ্যোগে আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিল


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৪৯

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইরচর কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে গোসাইরচর খানকায়ে আহমাদিয়া জৌনপুরী এর উদ্যোগে আজিমুশ্বান ওয়াজ ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।  আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ২৮ শাবান ১৪৪৬ হিজরী, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ রোজ শুক্রবার  বাদ আছর হতে মধ্য রাত  এ ওয়াজ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাদিয়ে বাঙ্গাল ও আসাম হযরত মাওলানা মরহুম শাহ কারামত আলী জৌনপুরী (রহঃ) এর উত্তরসূরী আওলাদে জৌনপুরী আমিরে শরীয়ত ও তরিকত ওয়া মোর্শেদুনা শাহ্সূফী পীরে কামেল
আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আহমাদ সিদ্দিকী সাহেব জৌনপুরী (ভারত)। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের  সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আহমাদ সিদ্দিকী সাহেব এর সুযোগ্য বড় সাহেবজাদা আওলাদে জৌনপুরী আলহাজ্ব হযরত মাওলানা আহমাদ সাঈদ সিদ্দিকী সাহেব জৌনপুরী (ভারত)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারি বক্তা, মুফাসসিরে কোরআন, ডেমরা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুদাররিছ,মিরপুর পুলিশ লাইন জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সালেহি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের উদীয়মান তরুন ইসলামীক স্কলার দেশ বরন্যে নন্দিত মুফাসসির বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন ডেমরা সদস্য
হযরত মাওলানা হাফেজ খালিদ সাইফুল্লাহ চাঁদপুরী। আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাশরীফ আনেন। মাহফিল পরিচালনা করেন গোসাইরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহিদুল হাসান এবং চাঁদপুর মতলব উত্তর বারহাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ সাইদুল ইসলাম।

আরজগুজারে ছিলেন গোসাইরচর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ জামশেদ উল্লাহ আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ মামুন মাস্টার, গজারিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার সহ গোসাইরচর খানকায়ে আহমাদিয়া জৌনপুরী এর পক্ষে এন্তেজামিয়া কমিটি।

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক