ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনায় আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১২:৫৩

নওগাঁর ধামইরহাটে অসহায়দের ভাবনাহীন সিয়াম পালনে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মার্চ সকাল ১০টায় ধামইরহাট ফাজিল মাদরাসা ময়দানে আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত এর তত্বাবধানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কাজে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি জুনিয়র এক্সিকিউটিভ মোঃ আবির হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করদে হাসানা ফাউন্ডেশনের এম.ডি এস এম খেলাল ই রব্বানী, ধামইরহাট ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. রবিউল ইসলাম, পাটি আমলাই ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহবুব আলম, ধামইরহাট ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক জয়নুল আবেদিন, সাকোয়াত হোসেন, করদে হাসানা ফাউন্ডেশনের ধর্ম সম্পাদকব মাওলানা আব্দুল কাহহার সিদ্দিক মনিপুরী, স্বেচ্ছাসেবক কাওছার হোসেন, হাফেজ সায়েম ও আবু হোসেন প্রমুখ।
আস সুন্নাহ ফাউন্ডেশনের ধামইরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মুকিত জানান, ইফতার সামগ্রীতে ২ কেজি করে ছোলা ও ডাল ১ কেজি করে খেজুর মুড়ি, সয়াবিন তৈল ও চিনিসহ মোট ৮ কেজির প্যাকেজ ধামইরহাট ফাজিল মাদরাসা ও জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়সহ সর্বমোট ১০০ জনকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন