ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,দগ্ধ স্বামী-স্ত্রী


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৩১

ঢাকার ধামরাইয়ে কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয় স্বামী-স্ত্রী। বর্তমানে তারা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-আসিফ (২৪) টাঙ্গাইল জেল মির্জাপুর উপজেলার বাসিন্দা ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ পেশায় একজন রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীরা জানান,রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। সে সময় তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানাযায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। তবে দগ্ধদের পাইনি। যতটুকু জানতে পেরেছি দগ্ধ দুজনার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার