ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমে বড় আঘাত, ভাঙা মন নিয়ে প্রিয়াঙ্কার কড়া সিদ্ধান্ত!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৫০

স্বভাবে বিনয়ী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রয়োজনে ক্ষমাও করে দেন। কিন্তু কাউকে অপছন্দ হলে তার দিকে মুখ ফিরেও চান না! অর্থাৎ নেতিবাচক বিষয়কে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দেন না প্রিয়াঙ্কা। বলিউড থেকে হলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। বহু মানুষের অনুপ্রেরণাও তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কন্যার ভাবনা-চিন্তা ও জীবনবোধ নিয়ে কথা বললেন মা মধু চোপড়া।
মধু তার কন্যার ব্যক্তিত্ব সম্পর্কে বলেন, ‘প্রিয়াঙ্কা তার বাবার কাছ থেকে এই স্বভাব পেয়েছে। ওর বাবাও জীবনে নেতিবাচক বিষয়কে প্রশ্রয় দিতেন না। প্রিয়াঙ্কাও একই রকম।’
নিজের জীবনে কোন মানুষকে জায়গা দেবেন, এ বিষয়ে নাকি খুবই সতর্ক থাকেন প্রিয়াঙ্কা। নেতিবাচক মানুষের কোনো জায়গা নেই তার জীবনে। অভিনেত্রীর মা বলেন, ‘পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে, যারা আমাদের একেবারেই পছন্দ করে না। সেই নেতিবাচকতা জীবনে ডেকে এনে কী হবে!’
মধু চোপড়া বলেন, ‘ওর কাউকে অপছন্দ হলে জীবন থেকে ছেঁটে ফেলে দেয়। একবারই এমন হয়েছে যদিও। ওই মানুষটা যদিও এটারই যোগ্য ছিল।’
উল্লেখ্য, ছয় বছরের এক সম্পর্কে মন ভেঙেছিল প্রিয়াঙ্কার। অভিনেত্রী নিজেই পরে জানিয়েছিলেন তার মাকে। অভিনেত্রীর এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই মেয়েকে নিয়ে এমন মত মায়ের। তবে ঠিক কোন সম্পর্কে কন্যা আঘাত পেয়েছিলেন, তা নিয়ে নিশ্চিত নন মধু। সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এক সময়ে আমি পর পর সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম আমার সহ-অভিনেতাদের সঙ্গে। নিজেকে সেরে ওঠার কোনো সময়ই দেইনি। সম্পর্ক নিয়ে নিজের একটা ধারণা ছিল। সেই ধারণার সঙ্গে সেই প্রেমিকদের খাপ খাওয়াতে চাইতাম।’

 

Aminur / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক