ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাবিসাস অ্যাওয়ার্ড' পেলেন সামিয়া, শাবনুরকে উদ্দেশ্য করে নাচলেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২৫ দুপুর ১:৫৫

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ মোবারকনামা'র জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন লাক্স তারকা ও ঢাকায় সিনেমার অভিনেত্রী সামিয়া অথৈ। এসময় অনুষ্ঠানে শাবনুরকে ডেডিকেট করে নেচেছেন এই তারকা। 

গেল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে। সেখানে শাবনুরকে উদ্দেশ্য করে পারফর্ম করেন এই অভিনেত্রী। 

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অভিনেত্রী সামিয়া অথৈ জানান, ‘এই পুরস্কার একজন অভিনয় শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় করে না, সামাজিক কিছু দায়বদ্ধতাও তার থাকে। আর সেই দায়বদ্ধতা হচ্ছে নাটক ও সিনেমার মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখা। সিনিয়র অভিনেত্রী শাবনুরকে ভালোবেসে মঞ্চে নেচেছেন বলেও জানান তিনি।

এবার বাবিসাস ’২৩-’২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরো পুরস্কার পান নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।  

সংগীতে বিশেষ অবদান স্বরূপ সম্মানিত হন- শিল্পী মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।

উল্লেখ্য, সামিয়া অথৈ ২০১৮ সালে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। অভিনয় নিয়ে তার অনেক দূর যাওয়ার স্বপ্ন। তবে কাজের পাশাপাশি স্নাতকোত্তরটাও করে ফেলার ইচ্ছে রয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সামিয়া।

এমএসএম / এমএসএম

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ