ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে র‍্যাবের অভিযানে তিন ব্যবসায়ীকে জেল-জরিমানা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৫:৬

ভোলার দৌলতখানে শাহীন শাহ ফুড চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারে বিক্রির অভিযোগে আলমগীর নামে এক কারখানা মালিককে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চরপাতা ইউনিয়ন পরিষদসংলগ্ন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করেন ভোলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন। এ সময় ভোলা র‍্যাব-৮-এর মেজর জাহাঙ্গীরসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ভোলা বাংলাবাজার উপশহরে উজ্জল রাইস মিলকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা ও চাঁদনি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা র‌্যাব-৮-এর মেজর জাহাঙ্গীর জানায়, দৌলতখানে শাহীন শাহ ফুড নামক চানাচুর কারখানাটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিল। আজ অভিযান পরিচালনা করে কারখানাটির মালিককে ১০ দিনের জেল দেয়া হয়। এ সময় তার কারখানাটি সিলগালা করা হয়। এছাড়াও ভোলার বাংলাবাজারে দুই ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান