আব্দুল হান্নান মাসুদ জৈষ্ঠ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক নির্বাচিত হওয়ায় হাতিয়ায় আনন্দ মিছিল
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) জৈষ্ঠ্য যুগ্ম মূখ্য সমন্বয়ক নির্বাচিত হওয়ায় শুক্রবার সন্ধ্যায় হাতিয়ায় এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি এ এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আব্দুল হান্নান মাসুদ এর গর্বিত পিতা মাওলানা আব্দুল মালেক। পরে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জৈষ্ঠ্য যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এর গর্বিত পিতা মাওলানা আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ ইউসুফ, আবীর হোসেন, ফাহাদ হোসাইন, মোঃ সোহেল প্রমুখ। উক্ত সমাবেশে আব্দুল হান্নান মাসুদ এর গর্বিত পিতা মাওলানা আব্দুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা -চেতনা তার জন্মস্থান দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য, সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ দেন এই প্রার্থনা করছি এবং আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান