ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী ন্যায্য মূল্যের দোকান চালু


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ১২:৪০

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী  ন্যায্য মূল্যে বিক্রির দোকান চালু করা হয়েছে। ১ মার্চ বিকেল সাড়ে ৫ টায় আমাইতাড়া মোড়ে ন্যায্যমূল্যের এই দোকান উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আমির কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ান হোসেন, পৌর আমির মাওলানা ইসমাইল হোসেন, ধামইরহাট ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাহার সিদ্দিক মনিপুরী। চিনি, বুট, সয়াবিন তৈল, খেজুর, সেমাই, চিড়া, মুড়ি, ডিমসহ আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয়। জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন -‘রমজান মাসকে ব্যবসার সুযোগ হিসেবে নিয়ে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে থাকে। নিম্ন আয়ের মানুষসহ সকল ক্রেতা যাতে করে সঠিক মূল্যে পণ্য কিনতে পারে সেজন্যেই জামায়াতে ইসলাম দলের এই ন্যায্য মূল্যের দোকানের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রমের আওতায় সকল ভোক্তা এই দোকান হতে পন্য কিনতে পারবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন