কল্যাণময় রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেছেন,কল্যাণময় রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন।সোমবার(১০ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, সবাই সংস্কার চায়, আমরাও চাই। কারণ, শত শত মানুষ প্রাণ দিয়েছে কল্যাণময় ও বৈষম্যহীন বাংলাদেশের জন্যই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিলো। বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে। সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।
বিএনপির এই নেতা আরো বলেন, আমরা সাধারণ জনতার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটা পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ,আলোচনা সভা ও চা-চক্র করেছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এর বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও আইন শৃঙ্খলার পাশাপাশি উন্নত এক বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে। এ সময় কটিয়াদী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান