জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালি
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন এর নেতৃত্বে র্যালিটি কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তরুণ কান্তি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা