বিলাপের দিন শেষ, সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।
রোববার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।
সিইসি আরও বলেন, রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয়না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।
এমএসএম / এমএসএম
৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না
পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬
ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা