‘সয়াবিন সরবরাহ পর্যায়ে সংকটের তথ্য জানতে সময় প্রয়োজন’
ভোজ্য তেল সয়াবিন পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা, সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
তিনি বলেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত করে এটা জানাতে পারব। সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে। আমরা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছি।
রোববার (২ মার্চ) সকালে রোজা উপলক্ষ্যে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোক্তার মহাপরিচালক বলেন, আমরা আজকে কারওয়ান বাজারে খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম। দোকানদারদের সঙ্গে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম, ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের সংকট নেই। গত বছরের তুলনা এ বছর কিছুটা কমতির দিকে। তাই দোকানদাররা চাহিদা মেটাতে কিছুটা হিমশিম খাচ্ছেন।
‘রমজানে অতিরিক্ত চাহিদা থাকে। স্বাভাবিকের তুলনা রমজানের চাহিদা বৃদ্ধি পায়।’
তিনি আরও বলেন, একজনের নামে খুচরা দোকানদার ২০ লিটার লিপিবদ্ধ করে রেখেছেন। যিনি একসঙ্গে ২০ লিটার ক্রয় করেন তিনিও বাজারে সংকটের কারণ হতে পারে না। আমরা যুক্তিসংগত পরিমাণ যেটা আমাদের প্রয়োজন, তার অতিরিক্ত আমরা ক্রয় করব না। পাইকারি দোকানদাররা জানান, আগের তুলনা সয়াবিন কম পাচ্ছেন। তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন। তারাও স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি।
এমএসএম / এমএসএম
৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না
পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬
ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা