নওগাঁয় ৪ তামার তার চোরকে গণধোলাই, পুলিশের হাতে সোপর্দ
নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ০৯:৩০ ঘটিকার সময় বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমতাবস্থায় আশপাশের লোকজন দেখতে পায়। তখন লোকজন একত্রিত হয়ে ৪ তামার চোরদের ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ এ কল দিয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
উক্ত ঘটনার বিষয়ে রবিবার (২রা মার্চ) দুপুর ১:০০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানায় প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ সদর মডেল থানাধীন বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ০৯:৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ সাগর (২০) পিতা মোঃ রেজাউল হক টুটুল, সাং-বরুনকান্দি, ২। মোঃ সজিব হোসেন (২৫) পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-চকপাথুরিয়া, ৩। মোঃ সাঈদ (২৯) পিতা-মোঃ সামাদ, সাং বরুনকান্দি, ৪। মোঃ বিপুল (৩৫) পিতা মোঃ মমতাজ, সাং চকরামচন্দ্র, সর্ব থানা ও জেলা নওগাঁগন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সদর মডেল থানার একটি চৌকস টিম উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় বর্ণিত ০৪ জন আসামীকে আটক করে।
তিনি আরো বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি আসামীরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ হতে ৩টি তামার তার যাহা ৯০ ফিট লম্বা মূল্য অনুমান ২০,৮০০/-টাকা সহ আরও কিছু লোহার সামগ্রী চুরি করে। যাহার মধ্যে অনুমান ৫০ ফিট লম্বা রাবার গলানো তামার তার আসামীদের নিকট থেকে ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ১২,০০০/-টাকা। আসামীরা চোরাই মালামাল যে সকল ভাংরি দোকানে বিক্রি করেছে তার তথ্য প্রকাশ করেছে। উক্ত ঘটনায় ফিরোজ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানার মামলা রুজু করা হয়েছে। চোরাই মালামাল গ্রহনকারী ভাংরীর ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
ঘটনার বিষয়ে ফিরোজ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, কয়েকদিন পূর্বে আমার গ্যারেজ থেকে তামার তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে আমি থানায় অভিযোগ করি। এলাকার কিছু নেশাখোর চোরদের সাথে কথা বলি, “আমি গরীব মানুষ কিছু টাকা পয়সা দিচ্ছি তোমরা আমার জিনিসগুলো বের করে দাও তারা বলে আচ্ছা দেখতেছি” গতকাল শনিবার নওগাঁ জেলা কারাগার মসজিদ থেকে তারাবীহ নামাজ শেষ করে বের হয়ে আসছিলাম এমন সময় লোকজন আমাকে জানায় আমবাগানে আমার গ্যারেজ থেকে চুরি হওয়া তামার তারের রবার পোড়ানোর সময় লোকজন চোরদের ধরে গণধোলাই দিচ্ছে বিষয়টি শুনে আমিও ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনা সত্য এমন সময় উপস্থিত লোকজনের মধ্যে কেউ ৯৯৯ এ কল দিলে পুলিশ আসলে সাধারণ জনগন চোরদের গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে চোরদের এবং কিছু চোরাই মালামাল সোপর্দ করে। এখন চোরদের জিজ্ঞাসাবাদ করে আমার চুরি যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান/ দোকান পরিচালনা করতে পারবো।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান