ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নানা দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ১:৭

সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত যাত্রীরা।সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে।

পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো- বেতন ৯ শতাংশ বৃদ্ধি, হাজিরা বোনাস ১ হাজার টাকা, রমজান মাসে ইফতারির বিল বৃদ্ধি, বন্ধের দিন ওভার টাইমের হারে বিল প্রদান। এছাড়া ঈদ বোনাস বেতনের সমহারে প্রদান, ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্ম ঘণ্টা কমানোসহ কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবি জানান।

রাসেল নামে এক শ্রমিক বলেন, ‘ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২টা দাবি মেনে নিয়েছে। আর বাকিগুলো মানেনি। ম্যানেজমেন্টের যে পিডির জন্য আজ আমরা রাস্তায়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর