ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মত বিনিময় করেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটি


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ২:৩৮

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩রা মার্চ)সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। 

এসময় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ জহর লাল সাহা,সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু ও মোঃ শহিদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান,মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,পৌর যুবদলের আহবায়ক আব্দুর রহমান জিল্লু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব,উপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক লস্কর,উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক বাদল প্রধান,যুগ্ম আহবায়ক মোফাসসেল সরকার ও সদস্য সচিব সুমন মিয়াসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় নেতাকর্মীরা পরস্পর পরিচিত হন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়