ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘ছোটদের’ গুলশানের কাছে পাত্তাই পেলেন না তামিম-মুশফিকরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৩-২০২৫ বিকাল ৫:২৪

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে শুরুর দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয় দল। বিকেএসপিতে লড়ছিল আসরের মোস্ট ফেবারিট দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারুণ্য নির্ভর গুলশান ক্রিকেট ক্লাব। এই ম্যাচে মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

ম্যাচটিতে 'ওয়ান ম্যান আর্মি' হিসেবে পারফর্ম করেছেন ইফতেখার হোসেন ইফতি। গুলশানের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই মোহামেডান বোলারদের বিপক্ষে দেখেশুনে খেলতে থাকেন ইফতি।

এরপর জাওয়াদ আবরারকে সঙ্গে নিয়ে গড়েন বড় জুটি। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে ইফতি তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। তার ১০৮ রানে ভর করে গুলশান সংগ্রহ করে ২৯৮ রান।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান। তামিম ইকবাল (২২), মুশফিকুর রহিম(৭), মাহমুদউল্লাহ রিয়াদরা (১০) ছিলেন ব্যর্থ। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়ান ইফতি। একাই তুলে নেন ৩ উইকেট। শেষে পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মেহামেডান সংগ্রহ করতে পারে ১৯১ রান। 

মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আরিফুল ইসলাম। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩১ রান। গুলশানের হয়ে ইফতি নেন ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন ইলিয়াস সানি এবং আজিজুল হাকিম তামিম।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা