ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিপ্লব নিহত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১২:৫০

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ফিচকা ঘাট এলাকায় সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেতা গোলাম নাছির বিপ্লব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। সোমবার (৩ মার্চ) বিকালে  পাঁচবিবি-গাইবান্ধা সড়কের ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি পৌর শহরের মধ‍্য মালঞ্চ মহল্লার নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় সূত্রে জানা যায়, গোলাম নাছির বিকালে উপজেলার জাম্বুবান মামার বাড়ি থেকে    মোটরসাইকেল যোগে ইফতার করার উদ্দেশ্য বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে ফিচকার ঘাটে দ্রুতগতির একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ উদীয়মান স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম নাছির বিপ্লবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঁচবিবি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী সহ মরহুমের বন্ধু বান্ধব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার