ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মেট্রোট্রেনের ভেতরে থাকছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ১:৫৩

মেট্রোট্রেনের ভেতর যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণ ও অতিরিক্ত নিরাপত্তার জন্য আজ থেকে এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতি ট্রেনে ২ জন করে সদস্য রয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে।

দপ্তরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মেট্রোট্রেনের কোচের ভেতর এমআরটি পুলিশ সদস্যদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তারা কোচের ভেতর টহলে থাকবেন।

অন্য একটি সূত্রে জানা গেছে, ৬টি কোচের একটি ট্রেনে মোট ২ জন এমআরটি পুলিশ সদস্য থাকবেন। সেই হিসেবে চলমান ১০টি ট্রেনে ২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সকাল থেকে দুপুর ও দুপুর থেকে রাত; এই ২ শিফটে তারা কাজ করবেন। এছাড়া স্টেশনগুলোতে যেসব এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তারাও থাকবেন।

যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।

মেট্রোরেল ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর