তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দৌলতখান প্রেসক্লাবের দোয়া-মোনাজাত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সাংসদ আলহাজ তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দৌলতখান প্রেসক্লাবে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যায়যায়দিন প্রতিনিধি গজনবী হাওলাদার, এফএনএস প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান, মাইটিভি প্রতিনিধি তানভীর আহমেদ, ডেইলি অবজারভার প্রতিনিধি মামুন হাওলাদার, সাংবাদিক হাচনাইনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়াও শিক্ষক নেতা শফিকুর রহমান ডাবলু, শাখাওয়াত হোসেন, হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন দৌলতখান হাসপতাল মসজিদের খতিব মুফতি মাও. আবুল হাসান। এ সময় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া-মোনাজাতের আগে দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ ভোলার মানুষের অভিভাবক, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের ভোলার মানুষের জন্য যে অবদান তার ইতিহাস তুলে ধরেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল চেকআপের জন্য নেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার