ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় সংবাদ সংগ্রহের সময় ২ সাংবাদিকের উপর হামলা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ বিকাল ৫:৩০

ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে  সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ টায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন  খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিজয় বাইন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়