ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময় বিশেষ প্রতিনিধি নুরুল আলম আর নেই, সর্বমহলে শোক


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৩-২০২৫ রাত ১০:৪৩

জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর আজ ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে  তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন। 

সাংবাদিক নুরুল আলম প্রায় সাড়ে ৪ দশক পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা লিখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি একাধারে দৈনিক সকালের সময় সহ অসংখ্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে