ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামে স্ট্রবেরি চাষ করে বিপাকে প্রবাস ফেরত আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ১:৪৯

কুড়িগ্রামে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছে প্রবাস ফেরত দুই কৃষক। লাভের আশায় কোটি টাকা বিনিয়োগ করে চাষ করা স্ট্রবেরি এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।ফলন ভালো না হওয়ায় পুঁজি হারানোর দুঃশ্চিন্তায় দিন কাটছে দুই কৃষক পরিবারের।

সরেজমিনে দেখা গেছে, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর বালু চরের বেলে ও দোআশ মাটিতে দেশের বৃহৎ স্ট্রবেরির চাষ করে প্রবাস ফেরত দুই তরুন কৃষক মোঃ আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করেছেন।মন জুড়ানো স্ট্রবেরি শোভা পাচ্ছে  তিস্তার বিস্তৃর্ণ ধুধু বালু চরে।সবুজ গাছের থোকায় কোথাও কোথাও লাল ফলে আবৃত হয়ে আছে স্ট্রবেরি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত নভেম্বর মাসে ৬টি জাতের সাড়ে তিন লাখ স্ট্রবেরি চারা লাগিয়েছে অ্যাসেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানের এই দুই উদ্যোক্তা। স্ট্রবেরি চাষের শুরুতে চমক সৃষ্টি করলেও বর্তমানে হতাশায় ভুগছেন তারা। ক্ষেতে প্রায় সাড়ে তিন লাখ স্ট্রবেরি গাছ থাকলেও ফলন না আসায় লোকসান গুণতে হচ্ছে তাদের।

তরুণ উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বলেন, অনেক স্বপ্ন নিয়ে এখানে স্ট্রবেরি চাষ শুরু করি। সুস্বাদু ও পুষ্টিকর এই বিদেশি ফল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করার ইচ্ছা ছিল। এই ফল খুচরা বিক্রি হয় ৭০০ হতে ৮০০ টাকা কেজি। চরে আলু, গম, ভুট্টার চেয়ে স্ট্রবেরিতে অনেক লাভ। চারা রোপণের ৪৫ হতে ৬৫দিনের মাথায় ফলন আসতে শুরু করে। প্রতি একরে ১০টন করে ফলন লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন করা সম্ভব হয়নি। চারার গুণগত মান খারাপ হওয়ায় সে আশায় গুড়ে বালি। এখন লাভ তো দূরের কথা দেড় কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ লাখ টাকার ফলন উৎপাদন করা সম্ভব হবে না বলেও জানান এ উদ্যোক্তা।

স্ট্রবেরি ক্ষেতে কাজ করা কৃষক আব্দুল হামিদ বলেন,আমিসহ  মোট তিনজন শ্রমিক স্ট্রবেরি ক্ষেতে মাসিক ১৫ হাজার টাকা মাইনে কাজ করি।অনেক আশা নিয়ে স্ট্রবেরি চারা গাছগুলো লালন পালন করি। কিন্তু সঠিক সময়ে কাঙ্খিত ফলন না আসায় লোকসান গুণতে হচ্ছে। স্ট্রবেরি চাষে লাভবান হলে এ অঞ্চলে ব্যাপকভাবে এই ফল চাষাবাদে হতো। কৃষি বিভাগের দায়িত্বহীনতা আর চারা নির্বাচনে ভুল হওয়ায় বিশাল ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

স্ট্রবেরি ক্ষেত দেখতে আসা মোঃ নুর ইসলাম বলেন, স্ট্রবেরি ক্ষেত দেখে মুগ্ধ হয়েছি।এই স্ট্রবেরি ফল বাজারে কিনে খেয়েছি কখনও ক্ষেত দেখা হয় নাই। ক্ষেত দেখে ভালো লাগলেও ফলন আর সম্ভাবনার কথা শুনে খুবই খারাপ লাগলো।কৃষি অফিস থেকে সব সময় পর্যবেক্ষন আর পূর্ণ সহযোগিতা করলে হয়তো নতুন উদ্যোক্তা এই দুই তরুনের লোকসানের হিসেবে গুনতে হতো না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, উলিপুরের বজরায় তিস্তা নদীর চরে ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করেছে  আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ নামে দুই উদ্যোক্তা। আমরা উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে তাদেকে কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়েছি। শীত মৌসুমে স্ট্রবেরি চাষ হয় এবং কুড়িগ্রামের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী। তারা যদি সাফল্য পায় তাহলে জেলা জুড়ে স্ট্রবেরি চাষ সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা