ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যশোরের খাজুরা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ৭-৯-২০২১ রাত ৮:৫৫

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চালক সজল হোসেন (১৮) বাঘারপাড়া উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের জহুরুল হকের ছেলে এবং নিহত ফারুক হোসেন সদর উপজেলার গহেরপুর গ্রামের মৃত সুলতান মৌলভীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক হোসেন হেঁটে যশোর-মাগুরা মহাসড়ক পার হচ্ছিলেন। অন্যদিকে সজল হোসেন মোটরসাইকেল চালিয়ে খাজুরা কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়কের দ্বিতীয় বিট অতিক্রম করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের সাথে ওই বৃদ্ধের ধাক্কা লাগে। এতে তিনিসহ চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত সজল হোসেনকে ভর্তি করে নেন।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এমএসএম / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত