নবীনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফছা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মোঃ মোখলেছ মিয়ার মেয়ে।
নিহত হাফছা আক্তারের বাবা মোখলেছ মিয়া বলেন, প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজ এর সঙ্গে আমার মেয়ে হাফছা আক্তারের বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যাই। তখন থেকেই টাকা পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর শ্বাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করতো। বিষয় টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়াকে অবগত করেও কোন সমাধান হয়নি৷ মঙ্গলবার তারাবি নামাজের সময় বাছির মেম্বার আমাকে ফোন করে বলে আমার মেয়ে নাকি কেড়ির বড়ি খেয়েছে, এই খবর পেয়ে আমি গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় পাই। তিনি আরও বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।
কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বাছির মেম্বার বলেন, মঙ্গলবার ইফতারের তিন মিনিট পূর্বে সবুজ আমাকে ফোন করে বলে তার স্ত্রী তার সাথে ফোনে ঝগড়া করে নাকি বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলি, হাফছা আমাকে বলে তিন টি কেড়ির বড়ি খেয়েছে। পরে আমি চিকিৎসার জন্য দ্রুত সিএনজি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায়, যাওয়ার পথে সে মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত