১৫ ঘণ্টা ভ্রমণের পর সৌদির তায়েফে জামালরা
২৫ মার্চ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সৌদি আরব পৌঁছেছে। গতকাল দুপুরে বাংলাদেশ সময় দুইটায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা হয়ে ভোর রাত পাঁচটায় সৌদি আরবের জেদ্দা হয়ে তায়েফ নগরীতে যান জামালরা। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা জার্নি করতে হয়েছে ফুটবলারদের।
বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তায়েফের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু হয়। ঘন্টা তিনেকের বেশি এই সড়ক ভ্রমণের পর তায়েফের নির্ধারিত হোটেলে ফুটবলাররা স্ব স্ব কক্ষে যখন প্রবেশ করেন তখন বাংলাদেশে রাত শেষে ভোর। তায়েফ থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন কন্টিনজেন্টের সবাই ভালো ও সুস্থ রয়েছেন।
ঢাকায় অনুশীলন করা ২৮ ফুটবলারের মধ্যে ২৭ ফুটবলার তায়েফ পৌঁছেছেন। ডিফেন্ডার রহমত মিয়ার ভিসা বিলম্ব হওয়ায় তিনি কাল দলের সঙ্গে যেতে পারেননি। আজ দুপুরে তিনি আরেক ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইতালি থেকে তায়েফে যোগদান করবেন দুই দিন পর। তায়েফে নিবিড় অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। সুদানের সঙ্গে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে এরপর সৌদির কোনো ক্লাব ও অন্য কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে ফেডারেশন। সৌদি থেকে ১৭ মার্চ রাতে ঢাকা আসবেন জামালরা। ঐ দিন সকালে ইংল্যান্ড থেকে সিলেটে আসার সূচি রয়েছে হামজা চৌধুরীর। নিজ জেলা হবিগঞ্জে ১৭ মার্চ থেকে পরের দিন ঢাকায় জামাল ভুঁইয়াদের সঙ্গে ক্যাম্প যোগ দেয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ