উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
পিএসজির মাঠ থেকে জয় ছিনিয়ে আনলো লিভারপুল
পার্ক ডি প্রিন্সেসে স্বাগতিক পিএসজি এবং সফরকারী লিভারপুলের মধ্যে তুমুল লড়াই। কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে নারাজ। একদিকে মোহাম্মদ সালাহ, দিয়েগো দায়ত, লুইজ দিয়াজ কিংবা ম্যাক অ্যালিস্টাররা, অন্যদিকে ওসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা থেকে শুরু করে আশরাফ হাকিমি।
লড়াই তুঙ্গে উঠলেও কেউ কারো জালে বল জড়াতে পারেনি। গোল না পাওয়ায় অবশেষে ৮৬ মিনিটে মোহাম্মদ সালাহকে তুলে নেন লিভারপুল কোচ আরনে স্লট। মাঠে নামান তরুণ ফুটবলার হার্ভি এলিয়টকে।
এই একটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে এবং জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে। মাঠে নামার পর এক মিনিটও পার হয়নি, মাত্র ৪৭ সেকেন্ডের ব্যবধানে স্বাগতিক পিএসজির জালে বল জড়িয়ে দিলেন হার্ভি এলিয়ট।
৮৭তম মিনিটে আরেক পরিবর্তিত খেলোয়াড় ডারউইন নুনেজের পাস থেকে বল পেয়ে পিএসজির জালে জড়িয়ে দেন এলিয়ট। তার আগে পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে লিভারপুলকে ধরে রেখেছিলেন গোলরক্ষক অ্যালিসন।
ঘরের মাঠে শুরু থেকেই লিভারপুলের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। প্রায় ৭১ ভাগ বল ছিল পিএসজিরই দখলে। লিভারপুল শুধু তাদের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল।
পুরো ম্যাচে পিএসজির গোল লক্ষ্যে একবারই শট নিতে পেরেছিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। যেটা থেকে গোল পেয়েছিলো তারা। আর ওটা ছিল লিভারপুলের মাত্র দ্বিতীয় প্রচেষ্টা। অথচ, পিএসজি পুরো ম্যাচে ২৮বার গোলের চেষ্টা চালিয়েছে লিভারপুলের পোস্ট লক্ষ্যে।
লিভারপুল কোচ আরনে স্লট বলেন, ‘আজকের এই অ্যাওয়ে ম্যাচ থেকে জয় নিয়ে ফিরছি। অথচ, এমন ম্যাচে আমরা জয় প্রত্যাশাই করিনি।’
পিএসজির সর্বশেষ রেকর্ড ঈর্ষণীয়। সর্বশেষ ২০ ম্যাচের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে তারা এবং ২টি হয়েছে ড্র। সেই দলটিই কি না একের পর এক সুযোগ মিস করে ২১তম ম্যাচে এসে পরাজিত হলো। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফিরতি পর্বের ম্যাচ।
Aminur / Aminur
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস
৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা