ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে দুই মাদক কারবারি আটক


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ৪:৫০

 কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কামারখন্দ থানার কুটিরচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে এসআই নাজমুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কুটিরচর গ্রামের সোবহান নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে মো. সেলিম রেজা (৩৫) ও মো. আমিরুল ইসলাম (৩৩) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম