ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ৪:৫৪

জয়পুরহাটের পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল সম্পাদন, দলিল খরচের নামে দলিল লেখক সমিতির সদস্যরা সাধারণ মানুষের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ ও সাব রেজিষ্ট্রি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের ছাত্র জনতা, 

৬ মার্চ বৃহস্পতিবার ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখা ও সাধারণ জনতার ব্যানারে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহবায়ক হাসিবুল হক সানজিদ,  মুর্খ্য সংগঠক নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকির, ফারজান হোসেন, আলিফ, সংগঠক মমো, তাসনিয়া, আনিকা, তাহসিন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ ই আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট  আওয়ামী সরকারের পতন হয়েছে। তারপরও সাব রেজিষ্ট্রি অফিসে ঘুষ, দূর্নীতি অনিয়ম চলছে দেদারছে। এখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও হেনস্থার স্বীকার হচ্ছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সাব রেজিষ্ট্রি অফিসের অনিয়ম,  দূর্ণীতি বন্ধের আল্টিমেটাম দেন তারা।

এর আগে সাব রেজিষ্ট্রি অফিসের এজলাসে ঢুকে সাব রেজিষ্ট্রিটার, অন্যান্য কর্মচারী সহ দলিল লেখক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্ররা।পাঁচবিবি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল মহুরী বলেন, তারা অভিযোগ করছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। উপজেলা সাব রেজিষ্টার (অতিরিক্ত দায়িত্ব) এসএম কামরুল হোসেন বলেন, আমি মাত্র একদিন আগে এখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। তাদের অভিযোগ গুলো লিখিত আকারে জানালে আমি উর্ধত্বন কৃর্তপক্ষকে অবহিত করবো।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার