সড়কের কাজের তদন্তে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে এলজিইডি কর্মকর্তারা
গ্রামীণ সড়ক সংস্কারের নিম্নমানের কাজের কারণে ঢালাইয়ের দুই দিন পরেই হাত দিয়ে তোলা যায় কার্পেটিং এমন সংবাদ প্রকাশের পর সেই সড়ক পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন এলজিইডি কর্মকর্তারা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রামনগর এলাকায় গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিন প্রায় দেড় কোটি টাকার সড়কটির সংস্কারের অনিয়ম দেখে এলজিইডি কর্মকর্তাদের সামনে প্রতিবাদ করেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ঘটনাস্থল ত্যাগ করেন উপজেলা এলজিইডি কর্মকর্তারা।
সূত্রে জানাগেছে, সিংগাইর উপজেলার জয়মন্টপ থেকে মানিকনগর পর্যন্ত ৩ কিলো ১০০ মিটার সড়কের সংস্কার কাজের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার প্রকল্পটি এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
এবিষয়ে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক আজকের পত্রিকার ৬ নং পাতায় "হাতে টানেই উঠে যাচ্ছে কার্পেটিং " শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ওই দিনই সড়কটি পরিদর্শনে যান উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া, উপ-সহকারী প্রকৌশলী মহাবুব ইসলামসহ জেলা ও উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা। এদিন উপজেলা এলজিইডি কর্মকর্তা সাংবাদিক ও স্থানীয় লোকজনকে উদ্দেশ্য বলেন, সড়ক সংস্কারে কোথায় অনিয়ম? এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা নানা অনিয়ম তোলে ধরে প্রতিবাদ শুরু করেন। পরে প্রতিবাদের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন উপজেলা এলজিইডি কর্মকর্তা-কর্মচারিরা।
রামনগর গ্রামের মোঃ আনসার বলেন, এখনো শেষ হয়নি পুরো সড়কের সংস্কার কাজ। যেসব অংশে কার্পেটিং শেষ হয়েছে, হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। কতটা দুর্নীতি ও অনিয়ম হলে সড়কটির এমন পরিণত হয়। সড়কটি সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। তাই কার্পেটিং করার দুইদিন পর হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং।
স্থানীয় নুরুল ইসলাম বলেন , শুরু থেকে সড়কটিতে নিম্নমানের কাজ হচ্ছিল। বাধা উপেক্ষা করে ঠিকাদার কাজ অব্যাহত রাখেন। ঠিকাদার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে, মানসম্মত কাজের দাবি জানাই। তা না হলে আমারা এ নিম্নমানের কাজ চলতে দেব না।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া বলেন, সড়ক নির্মানে অনিয়মের বিষয় নিয়ে মানিকগঞ্জ এলজিইডি অফিস কাজ করছেন। স্থানীয় বিক্ষুব্ধ জনতার বিষয়ে বলেন, যা হয়েছে আপনাদের সামনেই হয়েছে, এ কথা বলে তিনি ফোন কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।
মানিকগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, সংবাদ প্রকাশের পর আমাদের একটি ল্যাবরেটরি টিম সড়ক অনিয়মের বিষয়ে কাজ করছে। রিপোর্ট এখনো পাইনি। রিপোর্ট পেলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা যদি স্থানীয়দের সাথে খারাপ আচরণ করেন সেক্ষেত্রে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়