ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বায়তুল মোকাররমে সতর্ক পুলিশ, মুসল্লিদের তল্লাশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ২:১২

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুমা পূর্ববর্তী সময়ে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এই চিত্র দেখা গেছে। এর আগে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি কড়া অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ অবস্থান নিয়েছে। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা গেছে।

dhakapostমুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত জুমার দিনে ১১টার পর থেকেই অনেকে বায়তুল মোকাররমে আসতে থাকেন। আজও নামাজ শুরুর আগেই অনেকে এসেছেন জাতীয় মসজিদে। প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বায়তুল মোকাররমে। কিন্তু হিযবুত তাহরীরের কর্মসূচির কারণে অন্যান্য জুমাবারের তুলনায় আজ নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর