কটিয়াদীতে বাজারে ইউএনও'র ভ্রাম্যমাণ আদালতে অসাধু ব্যবসায়ীদের জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদকে সামনে রেখে অতিরিক্ত মূল্যে পোষাক বিক্রি , নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য তালিকা না থাকায় অসাধু ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে কটিয়াদী বাজারে মডেল থানা পুলিশ ও বণিক সমিতির সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।
এসময় ৫ দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হচ্ছে বেবী ফ্যাশনকে ১০ হাজার, এক্সপোর্ট গ্যালারীকে ১০ হাজার, প্লাস পয়েন্টকে ১০ হাজার, সমর বর্মন স্টোরকে ৫ হাজার ও আল আমিন স্টোরকে এক হাজার টাকা ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম জানান, রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান